
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর থানার অন্তর্গত রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের সুপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের ও পরিমাণে কম খাবার পরিবেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীরা গতকাল ১৭ নভেম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঢুকে কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ এবং CDPO মুক্তেশ্বর ঠাকুর ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনেন এবং পরিস্থিতি শান্ত করেন আধিকারিকরা। CDPO মুক্তেশ্বর ঠাকুর জানান, ঘটনার অভিযোগগুলি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। দোষী প্রমাণিত হলে কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও গ্রামবাসীদের আশ্বাস দেন তিনি।
