বিশ্ব শান্তির বার্তা নিয়ে ২ দিনের আন্তর্জাতিক আলোচনা সভা শান্তিনিকেতনে

শম্ভুনাথ সেনঃ

বিশ্বভারতীর উদ্যোগে বিশ্ব শান্তির বার্তা নিয়ে “বৌদ্ধ দৃষ্টিভঙ্গি” শীর্ষক আন্তর্জাতিক স্তরের ২ দিনের আলোচনাসভা অনুষ্ঠিত হলো শান্তিনিকেতনে। ২১-২২ নভেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের লিপিকা প্রেক্ষাগৃহে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ ২১ নভেম্বর সকালে শান্তিনিকেতনে বর্ণাঢ্য পদযাত্রায় বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেন বৌদ্ধ ভিক্ষুকরা।ভারত ছাড়াও রাশিয়া, চিন, নেপাল, তাইওয়ান, থাইল্যান্ড, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ভূটান, তিব্বত, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া এই ১৫ টি দেশের অন্তত ৩০০ জন বৌদ্ধ ভিক্ষুক এই আলোচনা সভায় অংশ অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, অধ্যাপিকা, পড়ুয়ারা-সহ নালন্দা বিশ্ববিদ্যালয়, মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরাও এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন ৷ আয়োজকদের অন্যতম তথা বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, গৌতম বুদ্ধ ও বিশ্বশান্তি নিয়ে দুই দিনের অনুষ্ঠিত এই আলোচনা সভায় শান্তির বার্তা পৌঁছে দিতেই প্রতিজ্ঞা নিয়েছেন এই বৌদ্ধ ভিক্ষুকরা।
এদিন সন্ধ্যায় বিশ্বভারতীর সংগীত ভবনের ছাত্র ছাত্রীদের দ্বারা লিপিকা অডিটোরিয়ামে পরিবেশিত হয় “চণ্ডালিকা” গীতি নাট্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *