বীরভূমের পাঁড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল এলাকায় ফের বোমা উদ্ধারে চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের পাঁড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল এলাকায় ফের বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ২২ নভেম্বর সকালে সিউড়ি-বোলপুর রাস্তার সাত্তোর এলাকা সংলগ্ন কেন্দ্রডাঙালে একটি ঝোপের ধারে একটি থলিতে ১৫ টি তাজা বোমা উদ্ধার হয়। এলাকার মানুষ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে আছে পুলিশ। খবর দেওয়া হয় ব্যোম স্কোয়াডে। উল্লেখ্য, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে আগেই আবারও পাঁড়ুই থানার কেন্দ্রডাঙ্গাল এলাকায় রাস্তার ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষের মনে। বোমাগুলি কে বা কারা রেখেছে ব্যাগে ভর্তি করে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *