
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর শ্রীনিকেতন কিষান মাণ্ডিতে ধান বিক্রি নিয়ে চাষীদের বিক্ষোভ চরমে। কৃষকদের অভিযোগ কুইন্টাল প্রতি ৪ কেজি করে ধান অন্যায়ভাবে বাড়তি কেটে নিচ্ছে কিসান মাণ্ডি কর্তৃপক্ষ। কৃষকদের পরিবার কিছু
৪৫ কুইন্টাল ধান তিন দফায় জমা দেওয়ার নিয়মেও ক্ষোভ বাড়ছে। এই ঘটনায় আজ ২৪ নভেম্বর পরিস্থিতি উত্তপ্ত হয়ে। কৃষি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার চাষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ। পুলিশের সামনেই আধিকারিককে হেনস্থা করা হয়।পরে আধিকারিক নিয়ম মেনে ধান কেনা হবে বলে চাষীদের আশ্বস্ত করেন।
