শান্তিনিকেতন ই-হাটের শুভসূচনা খয়রাসোল গভর্নমেন্ট আইটিআই কলেজ প্রাঙ্গণে

সেখ রিয়াজুদ্দিনঃ

পজিটিভ বার্তার উদ্যোগে শান্তিনিকেতন ই-হাট এর শুভ উদ্বোধন হল ২৬ নভেম্বর বীরভূমের খয়রাসোল ব্লকের তারাপুরে অবস্থিত খয়রাসোল গভমেন্ট আই টি আই কলেজে। সেই কলেজের ছাত্র-ছাত্রী সহ স্থানীয় এলাকার কুটির শিল্পীরা তাদের উৎপাদিত পণ্যের সম্ভারে সজ্জিত এদিন দুপুর থেকে কলেজ প্রাঙ্গণে মিলিতভাবে বেচা কেনার উদ্দেশ্য নিয়ে হাটের আসরে জমায়েত হয়। তার আগে কলেজের সভাকক্ষে ই হাটের উদ্দেশ্যে আগত সকলকে নিয়ে এক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন ও অতিথি বরণের মাধ্যমে সভার শুভসূচনা করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ই হাটের চিন্তা ভাবনা পরিকল্পনার কথা ব্যক্ত করেন। ছাত্র-ছাত্রীদের স্বনির্ভরতার স্বপ্নকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে এক বিশেষ পদক্ষেপ বলে উল্লেখ করেন। ই হাটের মূলত উদ্দেশ্য ছিল যে কুটিরশিল্পী এবং উদ্যোগী বিভিন্ন ব্যক্তিদের স্বনির্ভর করে তোলা। আইটিআই এর বিভিন্ন ট্রেডের ছাত্র-ছাত্রীদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষ বার্তা দেন কলেজের শিক্ষকরা। নিজেদের হাতে তৈরি নানান পণ্য নিয়ে ই-হাটে সামিল হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তন্ময় মন্ডল, কলেজ স্টাফ সুভাষ রুজ, অবসর প্রাপ্ত শিক্ষক বিমলাংশুশেখর চক্রবর্তী, কবি প্রদীপ ঘোষ, মিনাক্ষী লাহা পন্ডিত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *