পথ দুর্ঘটনায় মৃত্যু-১, আহত-১, এলাকায় চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

সাত সকালে ভয়াবহ পথদুর্ঘটনায় মঙ্গলকোটের লোচনদাস সেতুতে মৃত্যু হল বীরভূমের নানুর থানার কাকুরিয়া গ্রামের সুনীল মণ্ডল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়, বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্রে জানা যায় বীরভূম জেলার নানুর থানার কাকুরিয়া গ্রামের
সুনীল কুমার মণ্ডল ও ছেলে বিষ্ণু মণ্ডল নতুনহাট বাজারে বাজার করতে এসেছিলেন। বাজার করে ফেরার সময় লোচনদাস সেতুতে পিছন থেকে ধাক্কা মারে একটি কন্টেনার। ঘটনাস্থলেই মারা যায় সুনীল কুমার মণ্ডল। ছেলে বিষ্ণু মণ্ডল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় মঙ্গলকোট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এলাকায় নেমেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *