
শম্ভুনাথ সেনঃ
রাজ্য জুড়ে SIR ঘোষণা হতেই কোনো যোগ্য ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা সুনিশ্চিত করতে বুথে বুথে BLA কর্মী দেওয়ার পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে করা হয় বাংলার ভোট রক্ষা শিবির। বীরভূমের দুবরাজপুরে অনুষ্ঠিত এই শিবিরের কাজ খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার ডঃ আশিস ব্যানার্জি।
বীরভূমের দুবরাজপুর ধর্মশালা’র সভাকক্ষে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ১ ডিসেম্বর বেলা ১০ টা নাগাদ বাংলার ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই শিবির পরিদর্শন ও সভা করেন পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক ড. আশিস ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই শিবিরে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌরপ্রধান মির্জা সৌকত আলি, সহ দুবরাজপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ। এছাড়া দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, দুবরাজপুর বিধান সভার প্রাক্তন বিধায়ক নরেশ চন্দ্র বাউরী সেই সঙ্গে ছাত্র, যুব, মহিলা সকল সংগঠনের সমস্ত নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীবৃন্দ।

