জৈব সারে ফসল উৎপাদন নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বীরভূমের মুরারইতে

শম্ভুনাথ সেনঃ

রাসয়নিক সার ব্যবহারের ফলে ফসলের উৎপাদন যেমন কমছে, তেমনি মানব শরীরেও তার প্রভাব পড়ছে।জৈব সারের মাধ্যমে চাষ করলে ফসল যেমন ভাল হয় তেমনি উৎপাদনের খরচও কমে যায়। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের কৃষি দপ্তর আত্মা প্রকল্পে জৈব সারে ফসল উৎপাদন নিয়ে ২ ডিসেম্বর একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। এলাকার ১৪ টি সেল্ফ হেল্প গ্রুপের মেয়েদেরকে নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ দেন। জৈব সারে যাতে সবজি উৎপাদন করা যায় সে বিষয়ে সচেতন করা হয় এই মহিলা কৃষিজীবীদের। সেই সঙ্গে প্রতিটি দলকে বেগুন, শশার বীজ, কীটনাশক ওষুধ দেওয়া হয় বিনামূল্যে। এই প্রশিক্ষণ শিবিরের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষি আধিকারিক সৌরভ গোস্বামী। মহিলারা এদিন এই প্রশিক্ষণ নিয়ে খুশি ব্যক্ত করেন।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *