
সেখ রিয়াজুদ্দিনঃ
৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই উপলক্ষে সমগ্র শিক্ষা মিশন বীরভূম জেলার উদ্যোগে এবং খয়রাসোল ব্লকের দুটি চক্রের ব্যবস্থাপনায় পৃথক পৃথক ভাবে অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস প্রাঙ্গণে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। এদিন এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে ২৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের নিয়ে ছবি আঁকা,খেলাধুলা, নাচ গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে সকলকেই পুরস্কৃত করা হয়। খয়রাশোল দক্ষিণ চক্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক রবিউল ইসলাম, খয়রাশোল ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্যাণেশ দাস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষক গলেন রায় ও কেকা সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। একান্ত সাক্ষাৎকারে খয়রাশোল দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ রবিউল ইসলাম বলেন যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া রয়েছে তাদের কিছু সুযোগ সুবিধা, পড়াশোনা বিষয়ে আলোচনা হয়। অদূর ভবিষ্যতেও ভালো চিন্তা ভাবনা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা বড় হতে পারে শিক্ষা ক্ষেত্রে, তারা যেন আরো এগিয়ে যেতে পারে সে বিষয়ে আলোচনা হয় অভিভাবকদের উপস্থিতিতে। অনুরূপ খয়রাসোল চক্রের পাঁচড়ায় অবস্থিত অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসেও প্রায় ২০-২৫ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। পাশাপাশি উপস্থিত অভিভাবকদের মধ্যেও মিউজিক্যাল চেয়ার খেলা হয়। এখানে উপস্থিত ছিলেন খয়রাশোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিষ মাহাতো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষক সুজিত ভৌমিক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

