সিপিআইএম পার্টির পক্ষ থেকে বীরভুমে “বাংলা বাঁচাও” পদযাত্রা

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূমের রামপুরহাট থেকে নলহাটি পর্যন্ত বাংলা বাঁচাও আওয়াজ তুলে বীরভূম জেলা সিপিআইএম এর পক্ষ থেকে পদযাত্রা সংগঠিত করা হয় বৃহস্পতিবার । শ্লোগানে মুখরিত করে তোলে-“যেখানে অন্যায়, সেখানেই প্রতিরোধ”। পাশাপাশি দাবি করেন যে, লুঠ বন্ধ করো, মানুষের অধিকার ফিরিয়ে দাও, রাজ্যে ওয়াকফ আইন প্রয়োগ বন্ধ করো। “জাগছে মানুষ, জাগছে বাংলা”। পদযাত্রার অগ্রভাগে উপস্থিত ছিলেন কেনিজ রবিউল ফাতেমা, দীপঙ্কর চক্রবর্তী, সঞ্জীব মল্লিক, অমিতাভ সিং, সঞ্জীব বর্মন সহ সিপিআইএম পার্টি ও গণসংগঠনের নেতৃত্বগন থেকে দলীয় কর্মী ও সমর্থকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *