
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের বয়লারে আজ ৫ ডিসেম্বর বেলা পৌনে দশটা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় তাপবিদ্যুৎ কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, বয়লারের ফুয়েল লিক করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে এই ঘটনায় কারখানার ভেতরে আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত শ্রমিকেরা। যথাশীঘ্র ঘটনাস্থলে পৌঁছে যান তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ এবং ইঞ্জিনিয়ারেরা। কিভাবে এই অগ্নি সংযোগের ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছেন।
ছবি: নিতাই চক্রবর্তী, চিনপাই, বীরভূম।
