
শম্ভুনাথ সেনঃ
৫ ডিসেম্বর দিনটি “বিশ্ব মৃত্তিকা দিবস” (World Soil Day) হিসেবে চিহ্নিত। বীরভূমের দুবরাজপুর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে এবং দুবরাজপুর ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনায় আজ বেরসারা গ্রামে দিনটি উদযাপিত হয়। এই অনুষ্ঠানে এলাকার কৃষকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। সেই সঙ্গে ড্রোনের সাহায্যে সরিষা গাছের উপর কীটনাশক ছড়ানো এদিন কৃষকদের হাতে-কলমে দেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা মঙ্গল দাস, ব্লকের টেকনোলজি ম্যানেজার বিপ্লব পতি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্রজেশ্বর ভট্টাচার্য, সংস্থার সম্পাদক কাজল মণ্ডল প্রমুখ।
মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষিজীবিদের কাছে বক্তব্য তুলে ধরেন বক্তারা। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA) ২০১৩ সালে ৫ ডিসেম্বরকে বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৪ সাল থেকে দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আসছে। ২০২৫ সালে দিনটি উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘সুস্থ মাটি, সুস্থ শহর’। কৃষি নির্ভর বীরভূমে মৃত্তিকা দিবস পালনের তাৎপর্য গুরুত্ব তুলে ধরেন কৃষি আধিকারিক মঙ্গল দাস ব্লকের কৃষি টেকনোলজি ম্যানেজার বিপ্লব পতি। সেই সঙ্গে বালিজুরি গ্রাম পঞ্চায়েতের বনকাটি গ্রামের এক চাষী রাজকুমার মণ্ডল এদিন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
