
শম্ভুনাথ সেনঃ
এক অন্য নজির। সেনা কর্মী বাড়ি ফিরতেই গ্রামের মানুষ জানালো উষ্ণ অভ্যর্থনা। ব্যান্ড বাজিয়ে হুড খোলা গাড়িতে চাপিয়ে শোভাযাত্রায় সামিল হল গ্রামের মানুষজন। গত মঙ্গলবার রাজস্থান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং পদ থেকে অবসর নিয়ে গ্রামে ফেরেন বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত মহুলা গ্রামের বাসিন্দা সুখেন প্রামাণিক। দীর্ঘ ১৮ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EME) বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করে প্রায় দুই দশকের কর্মযাত্রা সম্পূর্ণ করে তিনি গ্রামে ফিরতেই তাকে সংবর্ধনা জানাই গ্রামবাসীরা।
সকাল থেকেই গ্রামবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সকলেই জড়ো হতে থাকেন তাঁর বাড়ির সামনে। ফুলের মালা পরিয়ে, বাজনা-বাজিয়ে এবং হুটখোলা গাড়িতে করে পুরোগ্রাম পরিক্রমা করিয়ে ‘গ্রামের গর্ব’ সুখেন প্রামাণিককে বরণ করেন সবাই। এমন সম্মান জানাতে উপস্থিত ছিলেন গ্রামের স্কুলের শিক্ষকরাও। উল্লেখ্য, রাজস্থানে দীর্ঘদিন কর্মরত থাকার পর নিজের জন্মভূমিতে ফিরে আবেগে আপ্লুত হন তিনি। তিনি গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন,
“ভারত মাতার সেবা করতে পেরে আমি সত্যিই ধন্য। ১৮ বছরের কর্মজীবন শেষ করে আজ গ্রামে ফিরে অপরিসীম আনন্দ হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি এলাকার তরুণদের উদ্দেশে বার্তা দেন দেশের সেবায় এগিয়ে আসার জন্য। গ্রামবাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই বলে তিনি প্রতিশ্রুতি দেন।
