
সেখ রিয়াজুদ্দিনঃ
রাষ্ট্রসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে ও তথ্য উপদেষ্টা কেন্দ্র, আতমা খয়রাশোলের ব্যবস্থাপনায় শুক্রবার বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে চাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় খয়রাশোল ব্লকের হজরতপুর পঞ্চায়েতের সভাকক্ষে। স্থানীয় এলাকার চাষীদের নিয়ে শিবিরে মাটির স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের উপর আলোচনা করা হয়। মাটির প্রকার ভেদ অনুযায়ী ফসল নির্বাচন। বীজ সংরক্ষণ ও ব্যবহার। জৈব সারের ব্যবহার বাড়িয়ে তোলা। রাসায়নিক সারের ক্ষেত্রে ফসল অনুযায়ী সঠিক পরিমাণ মতো সার প্রয়োগ করতে হবে। অনুরূপ রোগ পোকার আক্রমন থেকে ফসল বাঁচাতে ঔষধের মাত্রা অনুযায়ী প্রয়োগ করা ইত্যাদি বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে বক্তব্যের মাধ্যমে চাষীদের সামনে তুলে ধরেন কৃষি আধিকারিকগন। উপস্থিত ছিলেন ওয়েষ্ট বেঙ্গল স্টেট সিড কর্পোরেশন ডিস্ট্রিক্ট ম্যানেজার মিত্রজিৎ মন্ডল, খয়রাসোল ব্লক সহ কৃষি অধিকর্তা সুরজিৎ গঁড়াই, হজরতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্পিতা ঘোষ প্রমুখ।

