
শম্ভুনাথ সেনঃ
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিউড়ি ৩ মণ্ডলের চন্দ্রপুর অঞ্চল এর বাসস্ট্যান্ড এ পরিবর্তন সভার আয়োজন করা হয়৷ এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সদস্য শ্যামল গোস্বামী, বংশীধর মালী, সিউড়ি ৩ এর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস, প্রাক্তন সভাপতি সঞ্জয় সেন, রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ কুমার গঁড়াই সহ সিউড়ি ৩ মণ্ডলের বিজেপির অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা৷ ২০২৬ এর বিধানসভা নির্বাচন, এস আই আর ও তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুকে সামনে রেখে বিজেপি নেতৃত্ব এদিন বক্তব্য রাখেন৷ বক্তব্যের মাধ্যমে কয়েকটি বিষয়ে তৃণমূলকে রীতিমতো আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব৷
