
শম্ভুনাথ সেনঃ
বিধানসভা নির্বাচন খুব বেশি দেরি নেই। নির্বাচনের মুখেই ফের বীরভূমের রামপুরহাট এলাকায় তাজা বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট ও মাড়গ্রাম থানার বর্ডারের কাছে দোখলবাটী মণ্ডলপাড়া মোড়ের সাঁকোর নিচে। পুলিশ সূত্রে জানা যায় যে ১২ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে। প্লাস্টিক জারের মধ্যে কে বা কারা এই বোমা রেখে গেছে তা এখনো জানা যায়নি। তবে গ্রামের মোড়ের এই বোমা গুলি উদ্ধার হওয়ার কারণে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ।

