
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলীতে অজয় নদ সংলগ্ন “কদমখণ্ডী মহাশ্মশান ঘাটের” আজ ২৩ ডিসেম্বর নারকেল ভেঙ্গে শুভ উদ্বোধন হয়। স্থানীয় বোলপুর সাংসদ অসিত কুমার মাল এর সংসদ এলাকা উন্নয়ন তহবিলের ২৬ লক্ষ টাকায় এটি নির্মাণ হয়েছে। আজ থেকে এখানে শবদাহ শুরু হবে বলে প্রধান জানিয়েছেন।


উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস, রামকৃষ্ণ আশ্রমের সুনীল মহারাজ সহ এলাকার বিশিষ্ট মানুষজন। উল্লেখ্য, মহাশ্মশান নির্মাণ কাজের জন্য এতদিন এখানে শবদাহের কাজ বন্ধ ছিল। শবদাহ করতে আসা সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য পানীয় জল, আলোর ব্যবস্থা করা হয়েছে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এলাকার মানুষজনদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো বলে পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস জানিয়েছেন।

