বীরভূমের ইলামবাজার ব্লকের সালকা গ্রামে পাকা রাস্তা নির্মাণ কার্যের সূচনা হলো

শম্ভুনাথ সেনঃ

পথশ্রী-রাস্তাশ্রী-৪ প্রকল্পে রাজ্যজুড়ে রাস্তা নির্মাণের কাজ চলছে পুরোদমে। এই প্রকল্পে সারা রাজ্যে অন্তত ২০ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ, পুনঃনির্মাণ কিংবা সংস্কারের কাজ হবে বলে রাজ্য সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের এই মেগা প্রকল্পে রাজ্যের গ্রামীণ ও আধা-শহুরে এলাকার রাস্তাঘাটগুলির ব্যাপক উন্নয়ন হবে। বাংলার মাটি বাংলার পথ, স্বনির্ভরতাই বাংলার শপথ এমন স্লোগানকে সামনে রেখে পথশ্রী – রাস্তাশ্রী-৪ প্রকল্পে বীরভূমের ইলামবাজার ব্লকের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের শালকা গ্রামে আজ ২৬ ডিসেম্বর নতুন রাস্তা নির্মাণ কার্যের সূচনা হলো। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং ইলামবাজার ব্লকের বিশিষ্ট মানুষজন। এই প্রকল্পে তিন কিলোমিটার কাঁচা রাস্তা পাকা রাস্তায় পরিণত হবে। অর্থ বরাদ্দ হয়েছে প্রায় ৭০ লাখ। এদিন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা ফিতে কেটে সালকা গ্রামে এই রাস্তা নির্মাণ কার্যের সূচনা করেন। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফজলুর রহমান সহ শীর্ষা পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষজন। এই রাস্তাটি নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। রাস্তার কাজ শুরু হতেই সালকা গ্রামের সাধারণ মানুষ খুশি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *