বীরভূমের দুবরাজপুরে মা ও মেয়ের রহস্য মৃত্যুর ঘটনায় গ্ৰেপ্তার-২, তাদের দুবরাজপুর আদালতে তোলা হলো

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর পুরশহরে মা মেয়ের রহস্য মৃত্যুর ঘটনায় অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্ৰেপ্তার করেছে দুবরাজপুর থানার পুলিশ। ধৃত দুজনেই মৃতার শ্বশুর বাড়ির লোকজন। ধৃত ধরম হাজরা ও ঝোটন হাজরা সম্পর্কে দেবর এবং খুড়তুতো দেবর। আজ ২৭ ডিসেম্বর শনিবার ধৃত দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হয়। উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর থেকে দুবরাজপুর কুলুপাড়ার মালা হাজরা (২৫) এবং তার ৩ বছরের মেয়ে বৃষ্টি হাজরা দু’দিন ধরে নিখোঁজ থাকার পর ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হয় দুবরাজপুর পুরসভার ৬ নং ওয়ার্ডের মোড়ল পুকুর থেকে। মৃতার স্বামী পিকু হাজরা কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক থাকেন চেন্নাইতে। বাড়িতে থাকা মা ও মেয়ের মৃত্যুর কারণ হিসেবে খুনের অভিযোগ তোলেন মৃতার বাপের বাড়ি লোকজনেরা। বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগ শ্বশুর বাড়ির লোকেরাই মেরে পুকুরে ফেলে দিয়েছে। মৃতা মালা হাজরার বাপের বাড়ি দুবরাজপুর থানার বসহরী সন্নিকট কড়কড়িয়া গ্রামে। বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়ির ৬ জনের বিরুদ্ধে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্ৰেপ্তার করে দুবরাজপুর পুলিশ। ধৃত দুজনেই মৃতার শ্বশুর বাড়ির লোকজন। সম্পর্কে দেওর এবং খুড়তুতো দেওর। আজ তাদের দুবরাজপুর আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *