পথশ্রী ও রাস্তাশ্রী-৪ প্রকল্পে বীরভূমের সাঁইথিয়া ব্লকে চতুর্থ পর্যায়ে অনুমোদন ৪৪ টি রাস্তা

শম্ভুনাথ সেনঃ

রাজ্য সরকারের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় বীরভূমের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক রাস্তার কাজ শুরু হয়েছে। গত ১১ ডিসেম্বর কলকাতা থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর পর্যায়ক্রমে রাজ্যের বিভিন্ন জেলার ব্লকগুলিতে রাস্তার কাজের অনুমোদন দেওয়া হয়। উল্লেখ্য, বীরভূমের সাঁইথিয়া বিডিও অফিসে সাংবাদিকদের মাধ্যমে প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন ভারপ্রাপ্ত আধিকারিক সুজন কুমার পাণ্ডে। তিনি জানান সাঁইথিয়া ব্লকের অধীনে থাকা মোট ১২টি গ্রাম পঞ্চায়েত জুড়ে এই পর্যায়ে মোট ৪৪ টি রাস্তার কাজ অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত এই সব রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ১০২ কিলোমিটার। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত স্তরে খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।এই রাস্তাগুলি সম্পন্ন হলে সাঁইথিয়া ব্লকের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *