শান্তিনিকেতন পৌষ মেলায় শর্ট সার্কিটের দরুন আগুন, মেলা জুড়ে চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

৭ পৌষ থেকে শুরু হয়েছে বীরভূমের ঐতিহ্যবাহী শান্তিনিকেতন “পৌষমেলা”। প্রতিদিনই জমজমাট ভিড়। এরই মাঝে মেলার চতুর্থ দিনে ১০ পৌষ শান্তিনিকেতন পৌষ মেলায় হঠাৎ শট-সার্কিটের দরুন আগুন লাগে। খবর ছড়িয়ে পড়তেই মেলা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। যথাশীঘ্র দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। যদিও হতাহতের কোনো খবর নেই। তবে মেলায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য অতিসত্বর ঘটনাস্থলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *