পথশ্রী-রাস্তাশ্রী-৪ প্রকল্পের আওতায় ৫৬.২৬ কিলোমিটার রাস্তা নির্মাণের বার্তা শোনালেন সাংবাদিক সম্মেলন করে খয়রাসোল বিডিও

সেখ রিয়াজুদ্দিনঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী-রাস্তাশ্রী-৪ প্রকল্পের কাজ। যা গ্রামের মধ্যে কিম্বা অন্য গ্রাম, বাজার, স্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয় ইত্যাদির সাথে সংযোগ স্থাপন করা। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের খয়রাসোল ব্লক এলাকার দশটি গ্রাম পঞ্চায়েতের কোনো না কোনো স্থানে এই পথশ্রী-রাস্তাশ্রী-৪ প্রকল্পের কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখ্য পাড়ায় সমাধান বা আমাদের পাড়া আমাদের সমাধান সহ বিভিন্ন মিটিং থেকেও উক্ত রাস্তা গুলি তৈরির জন্য এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরেই প্রসাশনের কাছে দাবী জানিয়ে আসছিলেন। এই রাস্তা গুলি তৈরি হলে এলাকার বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষজন উপকৃত হবেন। খয়রাশোল ব্লক এলাকার দশটি পঞ্চায়েতের মধ্যে মোট ৫৬.২৬ কিলোমিটার রাস্তা যার মধ্যে ২৭ টি রাস্তার কাজ শুরু হবে। এ ব্যাপারে টোটোয় সাজানো একটি ট্যাবলো বের করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। সেই সাথে মাইকিং, ব্যানার ফেস্টুন হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমেও জনগনকে সচেতন করা হচ্ছে বলে সাংবাদিক সম্মেলন করে সেকথা জানান খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলি। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাস্তা মেরামতের সিদ্ধান্তে এই সমস্ত এলাকার সাধারণ মানুষ ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *