
শম্ভুনাথ সেনঃ
ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা শেষ হওয়ার পরেও দমকল অফিসের সন্নিকটে নেতাজি স্পোর্টিং ক্লাব সাইকেল স্ট্যান্ডে বাইক রাখাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও পার্কিংয়ের কর্মকর্তাদের সাথে গতকাল তুমুল অশান্তি। এই অশান্তির জেরে দুজন গুরুতর আহত হন। তাদেরকে বোলপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। কিন্তু পাশাপাশি ব্যবসায়ীদের অভিযোগ মেলা শেষ হওয়ার পরেও কিভাবে বাইক রাখার পার্কিংয়ের চার্জ নেওয়া হবে বলে অভিযোগ। এই ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয়।

