
সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির বীরভূম জেলা কমিটির ডাকে মিছিল সহকারে জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের নিকট বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে ডেপুটেশন প্রদান করা হয়। আদিবাসী হোস্টেল গুলোর পরিবেশ ও খাবারের ব্যবস্থা করতে হবে। সিউড়ি শহরের মধ্যে তফশিলী মহিলা হোস্টেল করতে হবে। বেআইনি পাথর খাদান ও বালি বন্ধ করতে হবে। যে সমস্ত ব্যক্তি পাট্টা পেয়েছে তাহাদের দখল দেওয়ার ব্যবস্থা। সিউড়ি সদর হাসপাতালে সবার জন্য চিকিৎসার ব্যবস্থা। ডেওচা পাচামি ও রাজনগর নতুন প্রকল্পে স্থানীয় ছেলে মেয়েদের কাজের অগ্রাধিকার দেয়া। বাউরি সমাজের মহান নেতা গৌবর্ধন দিকপতি বাউরির মূর্তি বসানোর জন্য সিউড়ি শহরে জায়গার ব্যবস্থা করা – এরূপ ১২ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয় জেলা শাসকের নিকট। গ্রামে গ্রামে বেআইনি মদের ঠিক বন্ধ করা। তফশিলী লোকেদের অযথা হয়রানি বন্ধ করা।তফসিলি আইন অনুযায়ী মোকদ্দমা দায়ের করা এরূপ ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয় জেলা পুলিশ সুপারের নিকট। জমির রেকর্ড করা । সরকারি জমি গরিবদের মধ্যে পাট্টা দেওয়া। রেকর্ড সংশোধন করার ব্যবস্থা এরূপ সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের নিকট। এদিন মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বক্তব্য ও নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউরী এবং সংগঠনের বীরভূম জেলা সভাপতি বিবেক বাউরী প্রমুখ নেতৃবৃন্দ।

