৫ হাজার কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান বীরভূমের নলহাটিতে

শম্ভুনাথ সেনঃ

গত ডিসেম্বরে কলকাতার বিগ্রেডে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের সফল অনুঠানের পর এবার ৫ হাজার কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয় বীরভূমে। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী আজ ২ জানুয়ারী বীরভূমের নলহাটি ২ ব্লকের “প্রসাদপুর” গ্রামে এই গীতা পাঠের আয়োজন করা হয়। এদিনের গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা আশ্রমের কার্তিক মহারাজ। উৎসাহ আর উদ্দীপনা নিয়ে নারী-পুরুষ সকলেই হাজির হন এই গীতা পাঠের অনুষ্ঠানে। এই গীতা পাঠের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *