বীরভূমের রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী বিবি

শম্ভুনাথ সেনঃ

পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী বিবি। বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। খবর পেয়ে নবজাতক এবং প্রসূতিকে হাসপাতালে দেখতে যান রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলাম।
প্রসঙ্গত, বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন কর্মসূত্রে থাকতেন দিল্লিতে। গত বছরের জুলাই মাসে সোনালী খাতুন, তার স্বামী এবং নাবালক ছেলে সহ আরও তিনজনকে আসাম সীমানা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দিল্লি পুলিশ। বিষয়টি জানাজানি হতেই তাদের পক্ষে আইনি লড়াই শুরু করে তৃণমূল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছোটাছুটির পর বাংলাদেশ আদালত শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয় সকলকে। কিন্তু দেশে ফেরার অনুমতি ছিল না। এদিকে সোনালী বিবি সন্তান সম্ভবা হয়ে পড়ায় দিল্লির অনুরোধে সোনালী এবং তার নাবালককে গত বছরের ডিসেম্বর মাসে মালদা সীমান্ত হয়ে ভারতে পাঠিয়ে দেয় বাংলাদেশ। গতকাল ৪ জানুয়ারী, রবিবার প্রসব যন্ত্রনা নিয়ে সোনালীকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সাংসদ সামিরুল ইসলাম বলেন, “দেখে এলাম। সন্তান মা দুজনেই ভালো আছে। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মা ও নবজাতককে দেখা করবেন”। খুব ভালো লাগছে, কারণ পরিবার চেয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে ছেলের জন্ম হোক। দীর্ঘ লড়াইয়ের পর তাদের ইচ্ছা পূরণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *