বীরভূম জেলা সফরে আগামীকাল আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি

শম্ভুনাথ সেনঃ

রাজ্য বিধানসভা দোরগড়ায়। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল নেমে পড়েছেন মাঠে। বিধানসভা ভোটের মুখেই দলের রণকৌশল ঠিক করতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আগামীকাল ৬ জানুয়ারি, ২০২৬ বীরভূম জেলা সফরে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বিনোদপুর মাঠে দুপুর ১২:০০ টায় তিনি জনসভা করবেন। তার জন্য দলীয় প্রস্তুতি সম্পন্ন।

অভিষেক ব্যানার্জি আগামী নির্বাচন নিয়ে দলের কাছে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলেই। আজ ৫ জানুয়ারী রামপুরহাট বিধানসভার সভাস্থলের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব পরিদর্শন করেন দলীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা উপাধ্যক্ষ ড. আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা সভাধিপতি ফায়জুল হক, জেলা পুলিশ সুপার আমনদীপ, রামপুরহাট এসডিপিও সহ তৃণমূলের দলীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *