টেগোর সোসাইটি পরিচালিত শিশু শিক্ষা নিকেতনের পড়ুয়া সহ তার মা বাবাকেও শীতবস্ত্র প্রদান

সেখ রিয়াজুদ্দিনঃ

টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাশোল শাখা পরিচালিত বীরভূম সীমান্তবর্তী ঝাড়খন্ডের কুন্ডহিত ব্লকের চারটি এবং রাজনগর ব্লকের আটটি গ্রামে কচিকাঁচাদের নিয়ে চলে পাঠশালা। প্রচন্ড শীতের কথা মাথায় রেখে উক্ত পাঠশালায় পাঠরত পড়ুয়াদের শীতবস্ত্র প্রদানে এগিয়ে আসেন কলকাতার হেল্পিং হ্যান্ডস নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। রবিবার রাজনগর ব্লকের শঙ্করপুর ডাঙ্গালপাড়া নাটশালা প্রাঙ্গণে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে আটটি পাঠশালার পড়ুয়াদের মধ্যে দের সোয়েটার টুপি, স্কার্ট (মেয়েদের)এবং তার মায়ের হাতে শাড়ি ও বাবার হাতে শীতের গেঞ্জি প্রদান করা হয়। এছাড়া চকলেট, বিস্কুট, চুড়ি ইত্যাদি উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে টেগোর সোসাইটি পরিচালিত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী সহ তাদের সহযোগী একজনকে শালোয়ার কামিজ এর ছিট প্রদান করা হয়।

তাছাড়াও অল্পবয়সী বাচ্চা সহ শতাধিক বয়স্কদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়। অনুরূপ শনিবারে ও ঝাড়খণ্ডের বান্দরবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে এলাকার চারটি শিশু নিকেতন পাঠশালার পড়ুয়া সহ তার বাবা মায়ের হাতে শীতবস্ত্র বিতরন করা হয়।শীতবস্ত্র হাতে পেয়ে অভিভাবক সুভাষ বাউরি,অভিভাবিকা মামনি দাস, চিন্তা মন্ডলরা স্বভাবতই আনন্দ বিহ্বল হয়ে ওঠে সেই সাথে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট রাজনগর খয়রাসোল শাখার প্রকল্প আধিকারিক প্রকাশ সিংহ একান্ত সাক্ষাৎকারে গতকাল ও আজকের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেগোর সোসাইটির কর্মী চন্দ্রকান্ত দত্ত, পরেশনাথ রায়, জয়দেব শীট, কার্তিক দাস এবং হেল্পিং হ্যান্ডস সংস্থার পক্ষে রতন কুমার গোয়েল, ব্রজেস বেহেতি, নিহার মিশ্র, বিমল কুমার ঝুনঝুনওয়ালা, গোবিন্দ চাঁদ আগরওয়াল, কুনাল সাহা
প্রমুখ ব্যক্তিবর্গ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *