
উত্তম মণ্ডলঃ
রাজনগরের সাহাবাদ গ্রামে প্রয়াত বাম নেতা কমরেড সূর্যকান্ত ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হলো শুক্রবার। রাজনগরের সাহাবাদ গ্রামের সিপিআইএমের প্রাক্তন লোকাল কমিটির মেম্বার সূর্যকান্ত ঘোষ প্রায় ৯০ বছর বয়সে গত বাইশে ডিসেম্বর প্রয়াত হন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর প্রয়াণে বাম শিবিরে শোকের ছায়া নেমে আসে।

সূর্যকান্ত ঘোষ বামপন্থী বিভিন্ন গনোআন্দোলনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত ছিলেন। শুক্রবার রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে প্রয়াত নেতার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য শুকদেব বাগদী, বর্তমান এরিয়া সম্পাদক উত্তম মিস্ত্রি, প্রবীণ নেতা কালো কোড়া সহ শিবদাস লোহার, সনত লোহার, দুলাল কোড়া সহ অন্যান্যরা।

