বীরভূমের ময়ূরেশ্বরে জামালপুর উচ্চ বিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল

শম্ভুনাথ সেনঃ

ছাত্র-ছাত্রীদের উৎসাহ আর উদ্দীপনায় বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের জামালপুর উচ্চ বিদ্যালয়ের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬ জানুয়ারী উদযাপিত হয়। বিদ্যালয়ের পড়ুয়ারা মিলিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গান, কথা, কবিতা, নৃত্য এমন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে৷
অনুষ্ঠিত হয় ২০২৬ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করতে এদিন বিদ্যালয় অঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

রামপুরহাট গভঃ মেডিক্যাল কলেজের ব্লাড সেন্টার এই রক্ত সংগ্রহ করে। এদিন শিবিরে ৫১ জন রক্তদান স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে ১০ জন মহিলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল হোসেন, অতিথি হিসাবে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ ছাত্র ও এক সময়ের পরিচালন সমিতির সম্পাদক মধুসূদন পাল সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ অভিভাবকরা। উল্লেখ্য, ১৯৫৪ সালে এই গ্রামীন এলাকায় বিদ্যালয়ের পথ চলা শুরু হয়।এদিন বক্তারা বিদ্যালয়ের ৭৩ বছরের পথ চলার ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ শিক্ষক সমিত মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *