রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্যের উন্নয়ন তহবিলের টাকায় নির্মিত হচ্ছে বীরভূমের হেতমপুর রাজ গার্লস হাইস্কুলে সাংস্কৃতিক ভবন

শম্ভুনাথ সেনঃ

রাজ্য সভার সাংসদ শমীক ভট্টাচার্য এর উন্নয়ন তহবিলের টাকায় নির্মিত হচ্ছে বীরভূমের হেতমপুর রাজ গার্লস হাইস্কুলের সাংস্কৃতিক ভবন। বিদ্যালয়ের টিচার ইনচার্জ গৌতমী মুখোপাধ্যায় জানান হলঘর না থাকার কারণে মেয়েদেরকে নিয়ে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান করতে হতো গাছতলায়। তাতে নানান অসুবিধা হতো। স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহার কাছে তারা সাংস্কৃতিক ভবন নির্মাণের জন্য আবেদন জানান।

বিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় বিধায়কের সহায়তায় রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য তাঁর তহবিল থেকে বীরভূমের এই হাইস্কুলের জন্য ১২ লক্ষ টাকা বরাদ্দ করেন। এই টাকায় নির্মিত হচ্ছে হেতমপুর রাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চার হলঘর। এই ভবন নির্মাণে বিদ্যালয়ের পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে বিধায়ক অনুপ কুমার সাহা জানিয়েছেন। বিধায়ক সরেজমিনে গিয়ে সেই ভবন নির্মাণকার্য পরিদর্শন করেন। ছাত্রীদের ভবিষ্যৎ গড়তে বিদ্যালয়ে সাংস্কৃতিক ভবন থাকা খুবই জরুরী। এই ভবন নির্মাণ হওয়ায় বিদ্যালয়ের শিক্ষিকা থেকে ছাত্রীরা খুশি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *