
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মাদৃক সংঘ সাংস্কৃতিক ময়দানে সংঘের মহিলা শাখা ইপ্সিতা সংঘের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিবস যথাযোগ্য শ্রদ্ধায় উদযাপিত হয়। স্বামীজীর জন্মদিবসকে স্মরণীয় করতে অনুষ্ঠিত “লহ প্রণাম” অনুষ্ঠান। উল্লেখ্য, এই ১২ জানুয়ারি ইপ্সিতা সংঘের ৪৯ তম প্রতিষ্ঠা দিবস। সংঘগুরু নিমাই ওঝা ১৯৭৮ সালে এই সংঘের প্রতিষ্ঠা করেন। এদিন স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন ইপ্সিতা সংঘের সভাপতি পূর্ণিমা মুখার্জি সেই সঙ্গে সংঘগুরু নিমাই ওঝার মূর্তিতে মাল্যদান করেন ইপ্সিতা সংঘের সম্পাদিকা টিনা দাস, সঙ্ঘচালক সোমনাথ মুখার্জী, অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত গড়াই প্রমুখ। ইপ্সিতা সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন উৎসাহ উদ্দীপনা নিয়ে কেক কাটা হয়। শিল্পী মৃন্ময় দত্ত ও তার ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিবেক সংগীত। বিবেকানন্দের জীবন আদর্শ তুলে ধরেন সংঘ অনুরাগী সদস্যরা।
