
সেখ রিয়াজুদ্দিনঃ
সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলেও একশ্রেণীর চালকদের হুঁস না ফেরার জন্য দূর্ঘটনার পর দূর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে । সেরূপ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ খয়রাসোল-লোকপুর পাকা রাস্তার উপর নাকড়াকোন্দা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় মারুতি গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল আরোহীর ধাক্কা লাগে। গুরুতর জখম অবস্থায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে। যদিও মারুতি গাড়ি ধাক্কা দিয়েই পালিয়ে যায়। ঐরাস্তা ধরে বাড়ি আসার সময় ঘটনার জেরে ছটপট করতে থাকা যুবককে উদ্ধার করে টোটো সহযোগে স্থানীয় নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে। কর্তব্যরত চিকিৎসক যুবকের অবস্থা গুরুতর বলে সরাসরি বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন। জানা যায় আহত যুবকের নাম হীরালাল জমাদার, বয়স ২৫ বছর। বাড়ি খয়রাসোল থানার আমাজোলা গ্রামে। জখম ব্যক্তির বাড়িতে এবং লোকপুর থানার পুলিশকেও ঘটনার খবর দেওয়া হয় বলে কাঞ্চন দে জানান।
