বীরভূমের গোহালিয়াড়া ফুটবল ময়দানে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় মিঠুন চক্রবর্তী

শম্ভুনাথ সেনঃ

নির্বাচনের দামামা বেজে গেছে। আর কয়েক মাসের মধ্যে ২০২৬ এর বিধানসভা নির্বাচন। আর নির্বাচনকে পাখির চোখ করে দেখছে শাসক দল থেকে বিরোধী দলের নেতা-নেত্রীরা। আর ২১ জানুয়ারী পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী বিজেপির পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয় বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা ফুটবল ময়দানে।সারা পশ্চিমবঙ্গ জুড়ে শাসক তৃণমূল সরকারের সীমাহীন চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারীর নির্যাতন এবং সাম্প্রতিককালে এসআইআর নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে বীরভূমে বিজেপির ডাকে পরিবর্তন সংকল্প সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। এদিনের এই সভা থেকে শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন। ২০২৬-এর নির্বাচনে এবার বিজেপি বাংলায় শাসন ক্ষমতায় আসবে এমন আশাবাদী বক্তব্য মিঠুন চক্রবর্তীর কন্ঠে শোনা যায়। আর তাতেই উৎসাহিত হয়ে পড়ে বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। এই সভা থেকে মানুষকে এগিয়ে আসার বার্তাও দেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির দলীয় নেতৃত্ব জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শংকর ব্যানার্জি, ধ্রুব সাহা, বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *