
অভীক মিত্রঃ
কনসোর্টিয়াম ফর রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার ওয়েলফেয়ার পরিচালনায় সোমবার ২৬ জানুয়ারি চিনপাই এক নং প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লোক স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হলো। মেলায় এগারোটা স্টল রয়েছে যেখানে রক্ত পরীক্ষা, সুগার পরিমাপ সহ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। লিভার ফাউন্ডেশনের অভিজিৎ চৌধুরী বলেন, “এখন মানুষ বিভিন্ন রোগে ভুগছে। লোক স্বাস্থ্য মেলা যেখানে ফুচকা চাওমিনের স্টল নেই আছে শুধু স্বাস্থ্য শিবির।” এদিন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে কুসংস্কার বিরোধী নাটক মঞ্চস্থ করা হয়।
