
শম্ভুনাথ সেনঃ
আজ ২৬ জানুয়ারী, ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। সারা দেশের সাথে নানান অনুষ্ঠানের মাধ্যমে বীরভূমেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মূল অনুষ্ঠানটি হয় জেলা সদর সিউড়িতে। সিউড়ির চাঁদমারি ময়দানে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বীরভূম জেলা সমাহর্তা ধবল জৈন। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার আমনদীপ, জেলা সভাধিপতি ফায়জুল হক সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা।

জেলার স্কুল, কলেজ, হাসপাতাল, আদালত, সরকারি প্রতিষ্ঠান এমন কি বিভিন্ন ক্লাব, বেসরকারি সংস্থার পক্ষ থেকেও এদিন প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। উল্লেখ্য ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা পেলেও ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকরী হলে ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সেই তখন থেকেই স্বাধীনতা দিবসের পাশাপাশি ২৬ জানুয়ারী জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রেলিতে অংশ নেয়।বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির।

