বীরভূমের পাইকরে এক বিদ্যুৎ ঠিকা কর্মীর মৃত্যু

শম্ভুনাথ সেনঃ

ইলেকট্রিক খুঁটিতে চেপে কাজ করার সময় ইলেকট্রিক শক খেয়ে এক ঠিকা কর্মীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে ২৭ জানুয়ারি বেলা সাড়ে দশটা নাগাদ বীরভূমের পাইকর থানার ছাতিনা গ্রামে। ঠিকা কর্মীর নাম মাসুদ আলম। বয়স ৪০ বছর। তার বাড়ি পাইকার থানার বিশোর গ্রাম। ঘটনার পরে পরেই স্থানীয় পাইকর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পরে স্থানীয় পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে আসেন। কিভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু হয়েছে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *