৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে স্পোর্টস ডে পালন

সেখ রিয়াজুদ্দিনঃ

পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের সহায়তায় ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে স্পোর্টস ডে পালন করা হয় রাজনগর ব্লকের বাঁন্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে। এদিন বিদ্যালয় চত্বরের মধ্যে খেলার মাঠে স্থানীয় বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ২৫ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলির মধ্যে ছিল যথাক্রমে উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, ২০০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, স্লো সাইকেল বল থ্রো, মিউজিক্যাল চেয়ার ইত্যাদি। প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

পাশাপাশি বিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের মধ্যে স্বান্তনা পুরস্কার প্রদান করা হয়, আগামীতে তাদের খেলার প্রতি উৎসাহ প্রদানের লক্ষ্যে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশনাথ রায় বলেন ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশের লক্ষ্যে খেলাধুলার আয়োজন। পাশাপাশি পড়ুয়াদের বিদ্যালয়মুখী করা এবং মোবাইলের নেশা কাটিয়ে মাঠমুখী করার একটি প্রয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা তথা এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় রানিগ্রাম মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সম্প্রসারণ উজ্জ্বল মণ্ডল শিক্ষক সুব্রত দত্ত স্থানীয় পঞ্চায়েত সদস্য বারীন খাঁ, অভিভাবক প্রতিনিধি শ্রীধর সিংহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *