
সেখ রিয়াজুদ্দিনঃ
এস আই আর এর নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, সংশোধিত ওয়াকফ আইন এই রাজ্যে লাগু করা, তৃণমূল বিজেপির রাজনৈতিক সেটিং, জয়পুর থেকে কুড়লমেটে রাস্তা নির্মাণের কাজ অবিলম্বে কার্যকর করতে হবে – এই সমস্ত শ্লোগানকে সামনে রেখে সিপিআইএম রাজনগর এরিয়া কমিটির উদ্যোগে ২৮ জানুয়ারি বুধবার বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি পালিত হয়। এদিন রাজনগর ব্লকের আলিগড় থেকে রাজনগর বাজার পর্যন্ত পদযাত্রা সংগঠিত হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন বিজেপি বর্বর দল। তাকে বাংলায় ডেকে আনে তৃণমূল। তারা হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে রাজনীতি করছে। এস আই আর নিয়ে বিজেপির রোহিঙ্গা তথ্য তুলে বলেন কোথায় কত রোহিঙ্গা রয়েছে তার হিসাব থাকলেও কত বেকার রয়েছে তার তথ্য নেই। এদিন পথসভা থেকে তৃণমূল এবং বিজেপি উভয় দলের প্রতি তীব্র সমালোচনা করেন। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ও পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, শুকদেব বাগ্দী, সামিউল আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।

