
সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি সিউড়ি পাবলিক এ্যান্ড সি.এম.এম. হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে ৩০ জানুয়ারি শুক্রবার বিদ্যালয় চত্বরে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার দপ্তর কর্তৃক পোষিত সিউড়ি মূক ও বধির বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে যে সদ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, এদিন তার পুরস্কার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

