
সেখ রিয়াজুদ্দিনঃ
কেন্দ্রীয় সরকারের শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী কর্পোরেট তোষণকারী শ্রমকোড প্রত্যাহারের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে শিল্প ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। সেই ধর্মঘটের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় কনভেনশন, মিছিল, পথসভা ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানা যায়। কেন্দ্রীয় শ্রম আইন বাতিল, কর্মসংস্থান সহ বিভিন্ন দাবি নিয়ে শ্রমিক সংগঠন সিআইটিইউ, এআইটিইউসি, আইএনটিইউসি সহ কেন্দ্রের দশটি ট্রেড ইউনিয়ন দেশ জুড়ে এই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট সফল করার লক্ষ্যে রাজনগরে বামেদের মিছিল ও পথসভা আয়োজিত হয় রবিবার বিকেলে। অন্যদিকে সাঁইথিয়া ব্লক এলাকায় ও রামপুরহাট ১ নম্বর ব্লক এলাকায় কনভেনশন অনুষ্ঠিত হল।

