নিম্নমানের সামগ্রী দিয়ে বিল্ডিং নির্মাণের অভিযোগে বীরভূমের মুরারই স্টেট জেনারেল হাসপাতালের কাজ বন্ধ

শম্ভুনাথ সেনঃ

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিতে বীরভূমের মুরারই গ্রামীণ হসপিটাল স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করার জন্য সরকারি অনুমোদন মিলেছে। ইতিমধ্যে বিল্ডিং নির্মাণের কাজ শুরু হয়েছে। মুরারই বিএমওএইচ ডাঃ অভিজিৎ মন্ডল জানিয়েছেন এই কাজটি নির্মাণ করছে পিডব্লিউডি সংস্থা।

তবে নিম্নমানের সামগ্রী দিয়ে বিল্ডিং নির্মাণ হচ্ছে এই অভিযোগে এলাকার মানুষ আজ ৩ ফেব্রুয়ারি মুরারই স্টেট জেনারেল হসপিটাল নির্মাণের কাজ বন্ধ করে দিল। তাদের অভিযোগ সিডিউল অনুযায়ী এই নির্মাণ কাজ হচ্ছে না। নিম্নমানের বালি,পাথর, রড দিয়ে পরিকাঠামো নির্মাণ চলছে।

এই অভিযোগ স্থানীয় বিএমওএইচ কে জানানো হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল এই অভিযোগে স্থানীয় মানুষ বন্ধ করেছেন এ কথা তিনি স্বীকার করেন।

ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *