
শম্ভুনাথ সেনঃ
৯ ফেব্রুয়ারি “বন্ডেড লেবার সিস্টেম অ্যবোলিশন ডে”। প্রান্তিক মানুষের দাসত্ব প্রথার মুক্তি দিতে দিনটি পালিত হয়। বীরভূমের বোলপুর মহকুমা প্রশাসনিক দপ্তরে এই দিবস উপলক্ষ্যে শ্রমিকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। বীরভূম ডিষ্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইন্টারন্যাশানাল জাষ্টিস মিশন নামের দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই আলোচনে চক্রের আয়োজন করা হয়। এই কর্মশালায় শ্রমিকদের অধিকার খর্ব হলে কিভাবে শ্রমিকরা আইনী সাহায্য পাবেন, তাদের সমস্যার সমাধান এবং অধিকার নিয়ে এদিনের আলোচনায় বক্তব্য রাখেন বীরভূম ডিষ্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক, বোলপুরের মহকুমা শাষক ডঃ অনিমেষ কান্তি মান্না, বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, জেলা সমাজ কল্যাণ আধিকারিক পার্থ দাসগুপ্ত, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা, বোলপুর মহকুমা সহকারী লেবার কমিশনার সেখ মহম্মদ রিজওয়ানুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিষ্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুমনা মজুমদার। এদিনের এই কর্মশালায় বোলপুর সহ সারা জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

