বীরভূমের মুরারইতে পথদুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

শম্ভুনাথ সেনঃ

এক মোটরসাইকেল আরোহীর পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে গতকাল ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বীরভূমের ঝাড়খন্ড সীমান্ত রাজগ্রাম বর্ডার এলাকায়। রহিম সেখ (৩৮) নামে ওই মোটরসাইকেল আরোহী ঝাড়খণ্ডের পাকুর থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি বীরভূমের মুরারই থানার সন্তোষপুর গ্রামে। মোটরসাইকেলে চেপে আসার সময় পাথরঘাটা ব্রিজের কাছে একটি লরি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রক্তাক্ত হয় পথ। এলাকার মানুষ ছুটে আসেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার এক আত্মীয় দোস মোহাম্মদ সেখ জানিয়েছেন লরি ধরা পড়েনি। মৃত রহিমের মেয়ে সাবনাম এবার মাধ্যমিক পরীক্ষার্থী। পিতার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার-পরিজনেরা। এলাকা জুড়ে শোকের ছায়া।

ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *