বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমিহারা ইউনিয়নের বিক্ষোভ

অভীক মিত্রঃ

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরির দাবিতে বুধবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জাম্বুনি গেট আটকে রেখে বিক্ষোভ দেখালো বক্রেশ্বর ভূমিহারা ইউনিয়ন। জাম্বুনি থেকে পদযাত্রা করে এসে গেট আটকে শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি – অবিলম্বে নিয়োগ করতে হবে। দ্রুত নিয়োগ করা না হলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

ইউনিয়নের পাঁচ সদস্য বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে ফেব্রুয়ারি মাসের মধ্যে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক দপ্তরে হিয়ারিং-র কাজ সম্পন্ন করতে হবে, নির্বাচনের আগে নিয়োগ করতে হবে সহ ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি দিয়ে এসে ইউনিয়নের সদস্য ইন্দ্রজিৎ গড়াই বলেন, “ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছি। জিএম স্যার জেলাশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের জন্য দশদিন সময় চেয়েছেন। দশদিনের মধ্যে সমাধান না হলে আমরা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি গেট স্তব্ধ করে দেবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *