বীরভূমের নলহাটিতে জাতীয় কংগ্রেসের পরিবর্তন বাহুবলি যাত্রা

শম্ভুনাথ সেনঃ

২০২৬ এর বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জাতীয় কংগ্রেস বীরভূম জেলা জুড়ে “পরিবর্তন বাহুবলি যাত্রা”র ডাক দিয়েছে। গতকাল ১৫ ফেব্রুয়ারি বীরভূম জেলা সভাপতি অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে নলহাটি শহর পরিক্রমা করে কংগ্রেসের দলীয় কর্মীরা। এদিন নলহাটি রেলওয়ে স্টেশন চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। নলহাটি শহর পরিক্রমা করার পর নলহাটি হরিপ্রসাদ হাইস্কুল পর্যন্ত পদযাত্রা চলে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় অধিকারী, জেলা যুব কংগ্রেসের সভাপতি নাসিরুল সেখ সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতা কর্মীরা। বীরভূম জেলা জুড়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনমত গঠন এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াতে নানান কর্মসূচি হাতে নিয়েছে বীরভূম জেলা কংগ্রেস কমিটি। ইতিমধ্যেই জেলার পাইকর, বোলপুরে দলীয় কর্মীদের নিয়ে মিছিল মিটিং অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে জোটের সাথে না হেঁটে একলা চলার ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস। কেন্দ্রের সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং রাজ্যের স্বৈরাচারী শাসক দল তৃণমূলকে উৎখাত করতে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে বলে জনসমক্ষে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *