
শম্ভুনাথ সেনঃ
বাজারে সবজি কিনে বাড়ি ফেরার পথে লরির চাকায় স্পৃষ্ট হয়ে এক পৌঢ়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ১৯ ফেব্রুয়ারি বেলা এগারোটার সময় বীরভূমের মুরারই স্টেশন সংলগ্ন রাস্তায়। মুরারই এক নম্বর ব্লকের কেশতারা গ্রামের সাবলু কোনায় মুরারই স্টেশনের দিক থেকে বাসস্ট্যান্ড অভিমুখে সাইকেলে চেপে যাচ্ছিল। এমত অবস্থায় বাসস্ট্যান্ড ঢোকার একটু আগে একটি লরি পিছন দিক থেকে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহী লরির নিচে পড়ে যায়। লরির চাকা সাবলুর পায়ের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাড়াতাড়ি উদ্ধার করে মুরারই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ার তাকে রামপুরহাট মেডিকেল কলেজ পাঠায়। সেখানে চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। লরিটিকে আটক করে রেখেছে স্থানীয় মানুষজন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
