
শম্ভুনাথ সেনঃ
রমজান মাস হলো ইসলামি ক্যালেন্ডারের নবম এবং সবচেয়ে পবিত্র মাস। এটি আত্মশুদ্ধি, সংযম এবং ইবাদতের মাস। এই রমজান মাস কেবল উপবাসের মাস নয় বরং এটি আধ্যাত্মিক উন্নতির একটি বিশেষ সময়। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমান এই মাসটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করেন। উল্লেখ্য, সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলিমদের জন্য এই মাসে রোজা (সিয়াম) রাখা ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম একটি। প্রধান নিয়ম হিসেবে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বন্ধ থাকে। সন্ধ্যায় ফল ও শরবত খেয়ে উপবাস ভঙ্গ করা হয়। বীরভূমে রামপুরহাট, নলহাটি, মুরারই এলাকায় মুসলমান ধর্মাবলম্বীদের বাস বেশি। এলাকার অসাধু ব্যবসায়ীরা এই সময় ফলের দাম বাড়িয়ে দেয়। ফল ব্যবসায়ীরা যাতে ফলের দামে চড়া দর না নিতে পারেন সেই জন্য মুরারই থানার পুলিশ এলাকায় প্রতিটি ফলের দোকানে আজ ২১ ফেব্রুয়ারি অভিযান চালায়। যাতে তারা রোজা উপলক্ষে অবৈধভাবে ফলের দাম বাড়িয়ে ফল বিক্রি না করে সে সম্পর্কে সাবধানতা ও সতর্কতার বার্তা দেওয়া হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম
