পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য বীরভূমের মুরারইতে

শম্ভুনাথ সেনঃ

পাথর বোঝায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কন্যা শিশুর। নাম আজিজা খাতুন। বয়স সাড়ে চার বছর। দুর্ঘটনাটি ঘটেছে ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে, মুরারই এক নম্বর ব্লকের সন্তোষপুর থেকে আসমানপুর যাওয়ার রাস্তায়। জানা গেছে, শিশুটি তার মামার বাইকে করে চেপে আমভুয়া থেকে শ্রীরামপুর গ্রামে যাচ্ছিল। সে সময় সন্তোষপুর মোড় ঢোকার আগে একটি পাথর বোঝায় লরি বাইকের পিছনে ধাক্কা মারে। ধাক্কার ঝটকায় চাকার তলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুরারই থানার পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ড্রাইভার ও লরিটিকে আটক করেছে মুরারই থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *