
শম্ভুনাথ সেনঃ
পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করার লক্ষ্যে “মৈথিলী ব্রাহ্মণ সমাজে’র” দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো ২২ ফেব্রুয়ারি বীরভূমের দুবরাজপুর ধর্মশালা সভাকক্ষে। বার্নপুর, পাকুড়, লাভপুর, বোলপুর, দুবরাজপুর সহ ভিন জেলার বহু সদস্যরা এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব চিকিৎসক শ্যামাপ্রসাদ মিশ্র। শুচিস্মিতা ওঝার উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত ভাষণ দেন মৈথিলী ব্রাহ্মণ সমাজের সম্পাদক সাধন ভট্টাচার্য। অনুষ্ঠানে আগত বিভিন্ন প্রান্তের সদস্যদের চন্দনের ফোঁটা ওফুল দিয়ে বরণ করে নেয় দুই শিশু শিল্পী অর্চিশা ওঝা ও মৌমিতা ওঝা। পরে অবসরপ্রাপ্ত শিক্ষক তপন ওঝার লিখিত প্রতিবেদন পাঠ করেন বিমল ওঝা। পরিচয় পর্বের পাশাপাশি মৈথিলী ব্রাহ্মণ সমাজের উৎপত্তি ও ইতিহাস তুলে ধরেন ভীষ্মদেব উপাধ্যায়, মনোজ ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষক তপন ওঝা এমন বিভিন্ন বক্তারা। বিভিন্ন জেলা থেকে যারা সশরীরে উপস্থিত থাকতে পারেননি তাদেরও পাঠানো শুভেচ্ছা বার্তা সম্মেলন মঞ্চে তুলে ধরা হয়। আগামী দিনে এই মৈথিলী ব্রাহ্মণ সমাজের পথচলা ও পরিকল্পনার রূপরেখা বিভিন্ন সদস্যরা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি ডাঃ শ্যামাপ্রসাদ মিশ্রের সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৈথীলি ব্রাহ্মণ সমাজের অন্যতম সদস্য তামস ওঝা।

